× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ত্রিদেশীয় সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অভিনন্দন

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ মে, ২০১৯

ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) :  বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় এ গৌরবোজ্জ্বল বিজয়ে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় এ সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে পরাজিত করে।

মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..