আইসিটি বিভাগের ২০২০-২১ অর্থ বছরের তৃতীয় এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইসিটি বিভাগের ২০২০-২১ অর্থ বছরের তৃতীয় এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের তৃতীয় পর্যালোচনা সভা আজ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভাপতি হিসেবে উক্ত সভায় অনলাইনেই যুক্ত হন।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধানগণ এবং বিভিন্ন প্রকল্প পরিচালকগন অনলাইনে যুক্ত হন।

সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পসমূহের বাস্তবায়ন কর্মপরিকল্পনা নিয়ে বিশেষ করে জাতীয় তথ্য ও যোগাযোোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন-ইনফো সরকার -৩ প্রকল্প, মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিলেট প্রকল্প, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করন প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় । সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকগন নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।

প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রকল্প পরিচালকগনকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন। প্রকল্পপ পরিচালকগন প্রকল্প সমূহের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, চলতি (২০২০-২১) অর্থবছরে আইসিটি বিভাগের অধীন মোট ২৫ টি প্রকল্পের জন্য এডিপিতে বরাদ্দ রয়েছে ১৪১৪.৭৯ কোটি টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।