বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম জেলা মাগুরায় শীতের শুরুটা স্বল্প শীত দিয়ে শুরু হলেও হঠাৎ করে গত ৩-৪ দিন হল শীতের তীব্রতা বেড়েছে। শীতের কারণে সবচেয়ে সমস্যাগ্রস্ত হয়েছে শিশুরা। সরোজমিন দেখা যায় মাগুরা ২৫০ বেড হাসপাতালে গড়ে প্রতিদিন ২২ থেকে ২৫ জন শিশু শ্বাসকষ্টজনিত রোগ ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে।আজ সকাল ১০ টার সময় হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার আরিফুর রহমান জানান ,অন্য যেকোনো সময়ের চাইতে তীব্র শীত পড়ার কারণে বেশি পরিমাণ শিশুরা শ্বাসকষ্ট ও ডায়রিয়া জনিত রোগে ভর্তি হচ্ছে।
শিশু বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স সীমা রায় জানান, আমাদের শিশু বিভাগে ১০ শয্যার বিপরীতে ৬৫ থেকে ৮০জন রোগী ভর্তি হয়েছে কোন কোন সময় ১০০ জনের বেশি ছাড়িয়ে যাচ্ছে ।শিশু বিভাগের বারান্দায় অবস্থানরত মাগুরা সদরের আকছি গ্রাম থেকে আগত সুলতানা বেগম জানান ,’আমার ১৪ মাসের ছেলে আবু তালহা আজ দুইদিন যাবত ডায়রিয়া আক্রান্ত হয়েছে। শহরের পারনান্দুয়ালি গ্রামের বুলি জানান, “আজ ৩ দিন যাবত আমার ১৪ মাসের মেয়ে সোহেলীকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করেছি। সকাল বিকাল দুই বেলা তাকে নেবুলাইজ করতে হচ্ছে।
মাগুরা ২৫০ বেড হাসপাতালে কর্মরত একমাত্র শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, ডায়রিয়া নিয়ে আতঙ্কের কিছু নেই, শিশুরা নিয়মিত স্যালাইন খেলে ঠিক হয়ে যাবে, তবে এই শীতে শিশুদের সারাক্ষণ গরম কাপড় পরিয়ে রাখতে হবে ও শিশুদের খাবার খাওয়ানোর আগে তা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার গরম করে খাওয়াতে হবে”শিশু নিয়ে হাসপাতালে ভর্তিরত সোনিয়া , সোহেলী,আমেনা , আছিয়া,রফিক সহ আরো অনেক রোগীর অভিভাবক জানান, “প্রতিদিন অন্তত পক্ষে দুইবার শিশু বিশেষজ্ঞ ডাক্তার শিশু ওয়ার্ডে পরিদর্শন করা প্রয়োজন।


