সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক সম্রাজ্ঞী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের টিটু মিয়া স্ত্রী আবুনি বেগম (২৮)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,গতকাল সোমবার (১৩,০৩,১৭ইং) সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চায এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বড়ছড়া বাজারের পূর্ব পাশে মাদক সম্রাজ্ঞী আবুনি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে তাহিরপুর থানায় সোর্পদ করে।
তাহিরপুর থানার অফির্সাস ইনচার্য (ওসি)নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।



