তালা প্রতিনিধি: তালা উপজেলায় আগামী ১লা মে দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার বিকালে মেলা বাজারস্থ অফিস কার্যালয়ে আর্ন্তজাতিক শ্রম দিবস অংশ হিসেবে প্রস্তুতি সভা সম্পান্ন হয়েছে।
সভায় শ্রমজীবি ইউনিয়নের সাধারণ সম্পাদক সিরাজ শেখ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্মান শ্রমজীবির সভাপতি কবির হোসেন।
সভায় শ্রমজীবি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেকমত সরদার,লতিফ শেখ,সুলতান সরদার,রিয়াজুল সরদার,ফেরদৌস সরদার,শেখ সিরাজুল ইসলাম ,হবি সরদার,আমিনুল,সিদ্দিক সরদার প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা শেষে শ্রমীকদের কল্যানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।


