তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে -ত্রাণ প্রতিমন্ত্রী

তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে -ত্রাণ প্রতিমন্ত্রী

‍‍প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান। তিনি বলেন, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে থাকতে হবে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়ুথ কনফারেন্স ফর টোব্যাকো ফ্রি বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ দেশ। উন্নত দেশের নাগরিক হিসেবে, আজকের তরুণদেরকে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। সেক্ষেত্রে তরুণদের অংশগ্রহণে তামাক ও মাদক বিরোধী প্রচারণাকে আরো জোরদার করতে হবে এবং নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে    তুলতে হবে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আফতাব উদ্দিন সরকার ও অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।