× Banner
সর্বশেষ
নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কালীগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল – স্থানীয় সরকার মন্ত্রী এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

স্টাফ রিপোর্টার

তরুণীর মরদেহ আটকে ছিল তিস্তার চরে মেহেদি রাঙানো হাত বাঁধা

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
তরুণীর মরদেহ আটকে ছিল তিস্তার চরে মেহেদি রাঙানো হাত বাঁধা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদী চরে আটকে ছিল মেহেদি রাঙানো হাত পেছনে বাঁধা এক অজ্ঞাত তরুণীর (৩০) মরদেহ। তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া। ধারণা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তার নদীর চরে আটকে থাকা এক তরুণীর মরদেহ। পরে খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তার পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।

তারা আরও বলেন, ওই তরুণীর হাত মেহেদি রাঙানো তাতে লেখা আছে আই লাভ ইউ। দুই হাত পেছন দিকে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরখা পরহিতা তরুণীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া। ধারণা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..