তথ্য-প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোঁড়ায় স্বাস্থ্যসেবা

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় ই-স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার

হোটেল সোনারগাঁয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

নাসিম বলেন, বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্য খাতে বিরাট এক পরিবর্তন এসেছে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্বাস্থ্য বীমা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো স্বাস্থ্যসেবার আওতায় আসছে বলে জানান

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।