ঢাকা মাওয়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ডাসারের একই পরিবারের দুইজন নিহত

ঢাকা মাওয়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ডাসারের একই পরিবারের দুইজন নিহত
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আবুদুল্লাহ্পুর ধলেশ্বরী টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের ২ জনসহ মোট ৫ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বরিশালগামী বেপারী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে  প্রাইভেটকার ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে এতে পথচারীসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বাবা মালেক ঘরামী কান্না জরিত কণ্ঠে বলেন, ঢাকা থেকে দেশের বাড়ীতে আসার সময় আমার মেয়ে রেশমা ও রেশমার ছেলে নিহত হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মাহামুদ- উল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।