ঢাকা মহানগর আওয়ামী ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদক মন্ডলীর বৈঠক ৫ জুলাই

ঢাকা মহানগর আওয়ামী ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদক মন্ডলীর বৈঠক ৫ জুলাই
মনোনয়ন বোর্ডের সভা

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথ সভা আগামী বুধবার (৫ জুলাই) আহ্বান করা হয়েছে।

৫ জুলাই বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।