ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে

ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে

সওকত হোসেন জনি, স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারনে ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন আগামী ২২ থেকে ৩০ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

রোববার (২১ মার্চ) মালয়েশিয়া হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে আগামী ২২ থেকে ৩০ মার্চ পর্যন্ত ঢাকার মালয়েশিয়া হাইকমিশন বন্ধ থাকবে। আগামী ৩১ মার্চ পুনরায় হাইকমিশন খুলবে।

বন্ধ থাকার সময় প্রয়োজন হলে মেইলে ((mwdhaka@kln.gov.my)) বা ডিউটি অফিসারের সঙ্গে মোবাইল ফোনে (+৮৮০১৮৪৭০৮২৫২৮) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতিপূর্বে অনুমোদন করা ভিসা সম্পর্কিত জিজ্ঞাসার জন্য ই-মেইলে ((dhaka@imi.gov.my বা info@osc.visamalaysia.com.bd)) বা হটলাইনে (+৮৮০১৭৯২০০০৭৬৬) যোগাযোগ করা যাবে।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে পূর্বেও একাধিকবার ঢাকাস্থ মালয়েশিয়া হাইকমিশন সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।