করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রাম নগরবাসীকে যাতে ঘর থেকে বের হতে না হয় সেজন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ মানু্ষের ঘরে পৌঁছে দিচ্ছে পুলিশ। ‘‘হোম সার্ভিস’’ কার্যক্রমের জন্য সিএমপি হটলাইনে ০১৪০০৪০০৪০০ নম্বরে ফোন করলে পুলিশ নগরবাসীর চাহিদামত বিলের কপিসহ বাজার পৌঁছে দিচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, চট্টগ্রাম নগরীর ১৬টি থানাতেই ডোর টু ডোর শপের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনার প্রভাব যতদিন থাকবে ততদিন এ হোম সার্ভিস চালু রাখার চেষ্টা করবো।
তিনি বলেন, করোনা সামলাতে বিজ্ঞানীরা এই মুহূর্তে সামাজিক দূরত্ব মেনে চলার যে নির্দেশনা দিয়েছেন, তাতে মানুষ চাইলেই প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছেন না। নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রত্যেক থানাতে ফোন করেও এ সুবিধা নেয়া যাবে।
পুলিশ কর্মকর্তারা বলছেন, কারও যাতে কোনও কিছু কিনতে বাইরে বের হতে না হয় তার জন্য এ ব্যবস্থা নিয়েছে সিএমপি। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি বলেন, ডোর টু ডোর শপের মধ্যমে নগরবাসীকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি ওষুধ পৌঁছে দিচ্ছি। কোতোয়ালী থানায় তিন সদস্যর একটি টিম গঠন করা হয়েছে। যারা সার্বক্ষণিক এ কাজটি তদারকি করছে। নগরবাসী হট লাইন বা থানার নম্বরে ফোন করলে আমরা বাসায় পৌঁছে দিয়ে আসছি।
এছাড়া তিনি আরও বলেন, কোনও চিকিৎসক গাড়ির জন্য কর্মস্থলে না যেতে পারলে পুলিশ নিজ দায়িত্বে তাকে কর্মস্থলে পৌঁছে দিয়ে আসবে। এসময় নগরবাসীকে ঘরে থাকার অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।
হোম সার্ভিসের সেবা পাওয়ার জন্য যে নম্বরগুলোতে ফোন করা হবে- চাঁদগাও থানা: ০১৭৬৯৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা: ০১৭৬৯৬৯৫৬৭০, বায়েজিদ বোস্তামী থানা: ০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী থানা : ০১৭৬৯৬৯৫৬৬৬, কোতোয়ালী থানা: ০১৭৬৯-৬৯৫৬৬৫, বাকলিয়া থানা: ০১৭৬৯-৬৯৫৬৬৭, চকবাজার থানা: ০১৭৬৯-৬৯৫৬৭৯, সদরঘাট থানা: ০১৭৬৯-৬৯৫৬৮০, ডবলমুরিং থানা: ০১৭ ৬৯৬৯৫ ৬৭১, হালিশহর থানা: ০১৭ ৬৯৬৯ ৫৬৭৩, পাহাড়তলী থানা: ০১৭ ৬৯৬৯ ৫৬৭২, আকবরশাহ থানা: ০১৭ ৬৯৬৯ ৫৬৭৮, বন্দর থানা: ০১৭৬৯০৫৮১৪৯, ০১৭৬৯৬৯৫৬৭৪, ইপিজেডথানা: ০১৭৬৯৬৯১১০৬, ০১৭৬৯৬৯৫৬৭৭, পতেঙ্গা থানা-০১৭৬৯০৫৮১৫০, ০১৭৬৯৬৯৫৬৭৫, কর্ণফুলী থানা- ০১৭৬৯০৫৮১৫১, ০১৭৬৯৬৯৫৬৭৬।




