× Banner
সর্বশেষ
মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতির দায়িত্ব গ্রহন

admin
হালনাগাদ: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতির দায়িত্ব গ্রহন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান মোল্লা’র সভাপতিত্বে ও ভেল্লাকান্দি-নিশ্চিন্তপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন মিন্টু’র সঞ্চালনায় ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস.এম.সি নতুন কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন ও কমিটির অন্যান্য সদস্যদের নাম ঘোষনা অনুষ্টান অত্র স্কুলে রবিবার অনুষ্টিত হয়।

উক্ত দায়িত্ব গ্রহন অনুষ্টানে স্কুলের উন্নতি ও কমিটির গুনাগুন এবং কাজ সম্পর্কে আলোচনা করেন বিশেষ অতিথি হিসেবে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহমেদ টোকন, গেøারিয়াস ডুমাইন এর সভাপতি মোঃ তারিকুল ইসলাম সবুজ। এ ছাড়া আরো বক্তব্য দেন ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ^াস, সোনাতোলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোঃ মেহেরাব হোসেন মাসুদ, সাধারন সম্পাদক এ.এস.এম সায়েম, বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র প্রতিষ্টানের সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী জুয়েল, বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুর রহমান, সাবেক মহিলা সদস্য অঞ্জনা মন্ডল প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা শ্যমলেন্দু বসু, অবিভাবক সদস্য মোঃ পারভেজ শেখ, নুপুর বেগম, বেনুকা বাড়ই, বিশিষ্ট সমাজসেবক মোঃ আনিসুর রহমান , মোঃ সেলিম শেখ সহ আরো অনেকে। সবশেষে সভাপতি মোঃ বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ মতিয়ার রহমান মোল্লা বলেন সবার জন্য শিক্ষার প্রয়োজন। এই উদ্দেশ্যে সামনে রেখে সবার মঙ্গল কামনা করেন । পরিশেষে অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান বলেন বিগত দিনের ২০১৬ইং সনের কমিটি করোনা কালীন সময়ে থেকে ৪বছর দায়িত্ব গ্রহন করার পর ১১সদস্য বিশিষ্ট একটি কমিটি সবার সম্মতিক্রমে গত ৩০-০৮-২০২১ইং তারিখে গঠন করার পর ২৪-১০-২০২১ইং তারিখ নতুন কমিটির দায়িত্ব গ্রহন করার তারিখ ও কমিটি সবার উপস্থিতিতে ঘোষনা করা হইলো। এই কমিটির সভাপতি এম তোফায়েল আহম্মেদ । সবশেষে নবাগত কমিটির নবনির্বাচিত সভাপতি এম .তোফায়েল আহম্মেদ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন যাতে তিনি এই শিক্ষার মানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এই আশা ব্যক্ত করে অনুষ্টান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..