× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

ডিজিটাল নিরাপত্তা আইনে উদ্বিগ্ন ১১ দেশের কূটনীতিকরা

admin
হালনাগাদ: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারা নিয়ে উদ্বেগ জানিয়েছে ১১টি দেশের কূটনীতিকরা। সচিবালয়ে আজ রোববার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে ১১টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা এই উদ্বেগ জানান।

সভা শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, ‘তারা ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫ ও ২৮ ধারা নিয়ে তাদের উদ্বেগ জানিয়েছেন। এই তিনটি ধারা নিয়ে আমরা আলোচনা করেছি। আমি তাদের বক্তব্য শুনেছি, আমাদের পক্ষ থেকে বক্তব্য পেশ করেছি।’

তিনি আরও বলেন, ‘তাদের অভিযোগগুলো আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে পৌঁছে দেব। আলোচনার পর যদি আইনের পরিবর্তন কিংবা কোনো বিষয় আরও পরিষ্কার করার প্রয়োজন হয় তা আমরা করবো। আমরা তাদের বক্তব্যগুলো দেখব, বিবেচনা করবো এবং কিছুদিনের মধ্যে আবার মিলিত হবো।’

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে টিরিংক ছাড়াও যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, সুইডেন, কানাডা, স্পেন, নরওয়ে ও সুইজারল্যান্ড রাষ্ট্রদূতের প্রতিনিধিরা আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন।

গত ২৯ জানুয়ারি ‘ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। যদিও আইনটি মত প্রকাশের স্বাধীনতা হরণ করবে বলে ইতোমধ্যে দেশে এর সমালোচনা উঠেছে।


এ ক্যটাগরির আরো খবর..