ডাসারে শতাধিক বিএনপি নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান

সৈয়দ রাকিবুল ইসলামঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত ও বর্তমান সরকারের উন্নয়ন মুলক কার্যক্রমে মুগ্ধ হয়ে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা ও ডাসার ইউনিয়ন পর্যয়ের বিএনপি, যুবদল, ছাএদল অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগ ও সহযোগি- অঙ্গসংগঠনে
যোগদান করেছেন।

গতকাল মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে রাতে ডাসার আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাধারন সম্পাদক শরীফ জহিরুল কাছে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

আওয়ামী লীগের নব-যোগদানকৃত অন্যতম কাজী সজল, শরীফ আরাফাত সৈয়দ সুজন সৈয়দ সবুজ এবং তাদের শতাধিক কর্মীসমার্থক।

এসময় উপস্থিত ছিলেন, ডাসার ইউনিয়ন আওয়ামী-লীগের সহ-সভাপতি সৈয়দ কালাম, যুগ্ম সাধারন সৈয়দ লাহিদ সাবেক যুবলীগের আহবায়ক সৈয়দ সিবলু ও নেতা কর্মীরা।

এছাড়া ও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী মীর সুজন, ডাসার ইনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সৈয়দ অনিক, সাংগঠনিক সম্পাদক শরীফ আশিকুর রহমান জয়।

এসময় প্রধান অতিথি ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারন সম্পাদক শরীফ জহিরুল তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার যেভাবে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে তাতে আওয়ামী লীগ আস্থাশীল। তিনি বলেন বিএনপি, যুবদল, ছাত্রদল থেকে আজকে এই যোগদান বর্তমান সরকারের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। পরে সদ্য যোগদানকারী নেতা-কর্মীরা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আনন্দ মিছিল করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।