ডাসারে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

ডাসারে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 
জন্ম ও মৃত্যু নিবন্ধন করি,নাগরিক অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।
আজ শুক্রবার(৬ অক্টোবর)  সকাল ১০ টায় ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাজী বাঁকাই ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সচিব আল-আমীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স  কলেজের অধ্যক্ষ ড. মোঃ শওকত আলী মোল্লা, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার ইউনিয়ন পরিষদের সচিব সুশান্ত বৈদ্য,ইউপি সদস্য মিনাল কান্তি রায়,ডাসার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ অনিক,বাবুল পালোয়ান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসান রহমানসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও পাঁচটি  ইউনিয়নের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, একটি শিশু যখন জন্ম গ্রহন করে তখন শিশুটির পরিবার তার জন্ম নিবন্ধন করতে অনেক সময় হিমসিম খেতে হয়। সেক্ষেত্রে ইউনিয়নের গ্রাম পুলিশ তাদের খোঁজ নিয়ে তাদেরকে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ গ্রহণ করতে সহায়তা করবেন। এই  নিবন্ধনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন। আমি তাঁদেরকে একটি কথা বলতে চাই, এই দ্বায়িত্বটিকে আপনারা পবিত্র দায়িত্ব মনে করবেন। আপনারা সঠিক সময়ে নির্ভুলভাবে জন্ম নিবন্ধন করে দিবেন। এতে করে তার নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিত হবে। এছাড়াও কোন নাগরিক মৃত্যু বরণ করলে তার ওয়ারিশ যারা আছে তাদেরকে মৃত্যু সনদ নিতে হবে। পেনশন ভাতা ও সম্পত্তির ওয়ারিশ হিসেবে একজন নাগরিকের  মৌলিক সুবিধা নিতে হলে মৃত্যু ব্যক্তির নিবন্ধন করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।