মাদারীপুরের ডাসারে সৈকত হাওলাদার(১৭) নামে এক কিশোরকে তিনদিন আটকে রেখে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর সাথে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সুধান বাড়ৈ,তনয় বাড়ৈর এর বিরুদ্ধে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের মৃত: ভুলু হাওলাদারের ছেলে সৈকত হাওলাদার(১৭) এর সাথে উত্তর চলবলের সুবাস জয়ধরের মেয়ে তৃষা(১৫) সাথে তার বাড়ীতে দেখা করতে গেলে স্থানীয় সুধান বাড়ৈ,তনয় বাড়ৈ সৈকত হাওলাদারকে তিনদিন আটকে রেখে ছেলের পরিবারকে চুরির মামলার ভয় দেখিয়ে ছেলের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গত (২৩ আগষ্ট) শুক্রবার কোর্ট নোটারীর করে বিয়ে দিয়েছেন। ধর্মীয় নিয়ম নীতিকে তোয়াক্কা না করে সমাজ কে বৃদ্ধা আংঙুল দেখিয়ে এমন বিয়ে সম্পন্ন করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সুধান বাড়ৈ,তনয় বাড়ৈর এলাকায় একাধিক বাল্য বিয়ে দেওয়ার কারিগর।তারা ধর্মীয় রীতিনীতি আইন কানুন কোন কিছুই মানছে না।এমন প্রায়ই হচ্ছে সমাজে।এতে করে সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে।তাদেরকে শাস্তি আওতায় না নিয়ে আসলে।বাল্য বিয়ের রীতি সমাজে সংগঠিত করতে থাকবে।
ছেলের জ্যাঠী মা বলেন, সৈকত ওই বাড়ীতে মেয়ের সাথে দেখা করতে গেলে তাকে তিনদিন আটকে রেখে আমাদের খবর দেয়।ছেলের বাবা নেই।ওর মা ঢাকা আছে।পরে স্থানীয় কিছু লোকজন মামলা দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ হাজার টাকা বিয়ের খরচ নিয়ে বিয়ে দিয়ে দেয়।
নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবলের ক্যাথলিক চার্চের পুরোহিত মুকুল মন্ডল বলেন,গত সপ্তাহে যে নাবালিকা মেয়েটির বিয়ে যাঁরা সম্প্রাদন করছে।তাদেরকে ধিক্কার জানাই। আমাদের সমাজে কিছু কুচক্রী মহল আছে।যারা ধর্মীয় বিধানের কথা শুনলেও কান ঝাড়া দেয়,”এবং ধর্মীয় অনুশাসন না মেনে বাল্যবিবাহসহ নানান অপরাধ কর্মকাণ্ড করে আসছে।তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারলে বাল্যবিবাহর মতো নানামুখী অপরাধ প্রতিরোধ করা যাবে।
এবিষয়ে ডাসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হামিদা খাতুন বলেন, নোটারীর মাধ্যমে নাবালিকা মেয়েকে বাল্য বিবাহ দেওয়ার কোন বৈধতা নেই।আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানাবো এবং খোঁজ নিয়ে স্যারের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন,বাল্য বিবাহ পড়ানো শাস্তিযোগ্য অপরাধ।বাল্য বিয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





