সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার থেকে: আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানের ১৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।আজ ২৪ আগস্ট মঙ্গলবার ডাসার উপজেলা আওয়ামীলীগ শাখার পক্ষ থেকে দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়েছে।
গ্রেনেড হামলা নিহত নারী জাগরণের অগ্রদূত বাংলাদেশ আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক,প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এর সহধর্মিণী বেগম আইভি রহমান এর ১৭ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে ডাসার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বেলা ৪ টার সময় ডি,কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে ডাসার উপজেলা আওয়ামীলীগ কতৃক আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক জনাব মতিয়ার রহমান হাওলাদার, যুগ্ম আহবায়ক এ্যাড. বিদ্যুৎ কান্তি বাড়ৈ,যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম মহসিন বাংলাদেশ আওয়ামীলীগ এর উপ-কমিটির সদস্য সুজন মন্ডল, সৈয়দ আব্দুস সামাদ সুমন, কৃষক লীগের আহবায়ক শাহাবুদ্দিন মিঠু ফকির, মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা লুবনা সম্পা সহ ডাসার উপজেলা আওয়ামীলীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট রাতে মারা যান। আলোচনা সভা শেষে, ২১ শে আগস্ট যাঁরা নিহত হয়েছে, তাদের সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।




