× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

ডাসারে অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলছে

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
অজ্ঞাত নারীর মরদেহের পরিচয়

মাদারীপুরের ডাসারে উদ্ধারকৃত অজ্ঞাত মৃত  নারীর পরিচয় পাওয়া গেছে।তার নাম বাসনা তালুকদার (৫৫)।তিনি গৌরনদী উপজেলার  খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের অনন্ত তালুকদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ সোমবার সকালে ওই নারী উপজেলার ভুরঘাটা মেয়ের বাসা থেকে যাওয়ার পথে গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী  গ্রামের রাস্তার পাশে পানির মধ্যে থেকে ওই নারীকে ভাসতে দেখে উদ্ধার করেন, স্থানীয়রা।পরে কালকিনি সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।অজ্ঞাত নারীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে, তার মেয়ে হাসপাতালে এসে সনাক্ত করেন।
প্রত্যক্ষদর্শী তাইসুম ইসলাম জানান,আজ সকালে বাড়ীর পাশে পুকুরের মধ্যে এক অজ্ঞাত নারীকে ভাসতে দেখে আমারা বাড়ীর সবাই মিলে, তাকে উদ্ধার করি।তখন তিনি জীবিত ছিলেন। তাকে নিয়ে কালকিনি সদর  হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের মাদরীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..