ঠাকুরগাঁও মোহম্মদপুর ইউনিয়নে বয়স্কভাতার আওতায় এলো আরও ১শ ৫০ জন

ঠাকুরগাঁও মোহম্মদপুর ইউনিয়নে বয়স্কভাতার আওতায় এলো আরও ১শ ৫০ জন
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি- ঠাকুরগাঁও সদর উপজেলার মোহম্মদপুর ইউনিয়নে নতুন করে পুরুষ ও মহিলা মিলে আরও ১শ ৫০ জন বয়স্ক মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনা হয়েছে। ওই ইউনিয়নে বর্তমানে মোট ৭৫০ জন মানুষ এ বয়স্ক ভাতার অন্তভূক্ত হলো।
দুই দিন ব্যপী সারা ইউনিয়নে মাইকিং করে ব্যপক প্রচারণার পর বুধবার দিনব্যপী ইউনিয়ন পরিষদ চত্ত¡রে বয়স্ক ভাতার আবেদনকারীদের জাতীয় পরিচয় পত্র যাছাই বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নতুন করে ১৫০ জন বয়স্ক নারী ও পুরুষকে বয়স্ক ভাতার আওয়তাভূক্ত করা হয়।
এর আগে এ উপলক্ষ্যে ও করোনা ভাইরাস প্রতিরোধে উক্ত ইউনিয়ন চেয়ারম্যান মো: সোহাগ হোসেন কর্তৃক মাস্ক বিতরণের মধ্যদিয়ে এক আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় ১১ নং মোহম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান বলেন, বয়স্ক ভাতা, বিধাব ভাতা ও প্রতিবন্ধী ভাতা সরকারের জনগণকে সেবা দেওয়া ও ভালো রাখার প্রচেষ্টার একটি অন্যতম অংশ। কিন্তু দেশের বিভিন্ন জায়গার সংবাদ পত্রে আমরা দেখি- এসব ভাতা দেওয়ার নাম করে দেশের কতিপয় কিছু দালাল চক্র সুবিধা প্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আমি এ ইউনিয়নের একজন সচেতন চেয়ারম্যান হিসেবে বলতে চাই, সরকার একদম বিনামূল্যে আপনাদের সেবা দিচ্ছেন। বয়স্ক হোক, বিধাব হোক বা প্রতিবন্ধী ভাতা হোক এ বিষয়গুলো নিয়ে কারো সাথে কোন রকম টাকা পয়সা লেনদেন করবেন না। যদি লেনদেন করে থাকেন এমন অভিযোগ প্রমানিত হলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আর যারা ভাতার আওতাভূক্ত হননি তারাও যদি কোন রকম টাকা লেনদেন কারো সাথে করে থাকেন তাহলে সেটার দায়ভার শুধুই আপনাদের।
তিনি আরও বলেন, সরকারের সেবা এখন আপনার হাতের মুঠোই। আপনার ভাতা উত্তোলনের জন্য আর কষ্ট করে ব্যাংকে যেতে হবেনা। আপনার টাকা আপনার মোবাইল ব্যাংকিংকের মাধ্যমে পৌছে দিচ্ছে সরকার। এ সময় তিনি বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা বলেন এবং সরকারকারকে সহযোগিতা করার আহ্বান করেন ইউনিয়ন বাসীকে।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সমাজ সেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজ কর্মী মমতাজ বেগম, অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।