× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঝিনাইদহের বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়।

খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাসহ অন্তত ২৫ টি জেলার বিনোদন প্রেমীরা ঝিনাইদহের পার্কগুলোতে ভীড় করেছেন।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক, তামান্না ওয়ার্ল ফ্যামেলী পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। কেউ এসেছেন একা আবার কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের আনাগোনা। নাগরগোল, হানি সুইং, কেইফ টেন, টেন কোস্টার, জেড কোস্টার, প্রিজবি, পাইরেট শিপসহ বিভিন্ন রাইডে উঠতে পেরে বেশ খুশী সকল দর্শনার্থী।

জোহান ড্রীম ভ্যালী পার্কে গিয়ে এ দেখা গেছে, ক্লান্ত বিনোদন প্রেমীরা গাছের ছায়ায় বসে পড়েছেন। অনেকে আবার পার্কের লেক পাড়ে দল বেধে ঘুরছেন।

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে আসা নাঈম নামের দর্শনার্থী জানান, ঝিনাইদহের এই পার্কে এসে সুন্দর পরিবেশ দেখে মন ভরে গেছে। সুশৃঙ্খল পরিবেশে ভালই লাগছে।

কুষ্টিয়া সদর উপজেলা থেকে আসা এনামুল হক জানান, ছেলে-মেয়ের আবদার মেটাতে এখানে পরিবারের সদস্যদের নিয়ে আসা। দিনটি সরকারি ছুটি হওয়ায় অফিসের চাপ নেই। পরিবারের লোকজন দিয়ে খুব আনন্দ করছি।

জোহান ড্রীম ভ্যালী পার্কের স্বত্তাধাকারী মোয়াজ্জেম হোসেন বলেন, এবছরই একই দিনে বসন্ত বরণ ও ভালোবাসা দিবস। আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পার্কে আশপাশের ২৫ টি জেলার দর্শনার্থীরা এসেছেন। আমরা চেষ্টা করছি দর্শনার্থীদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার।


এ ক্যটাগরির আরো খবর..