× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়তে বড় সংস্কারের ঘোষণা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আক্চা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ঐ ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে।  তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও শহর থেকে রুহিয়া দিকে মোটর সাইকেলে করে যাচ্ছিলেন ঐ চালক। পথে আক্চা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থানে পৌছলে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনার স্থলে অজ্ঞাত পরিচয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, এখন পর্যন্ত নিহত মোটর সাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করছি। এছাড়া ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..