রাজিউর রহমান জেহাদ রাজু, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: গতকাল শনিবার সকাল ১০.৩০ টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভা কক্ষে আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, এছাড়া বালিয়াডাঙ্গী থানা ওসি মোস্তাফিজার রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিয়া এমদাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, দিলীপ কুমার চ্যাটার্জী, সমর কুমার চ্যাটার্জী, আব্দুস সালাম, আকরাম আলী সহ সকল চেয়ারম্যান বৃন্দ, সকল অফিসার বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



