নিজস্ব সংবাদদাতাঃ বগুড়ায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে হিরন চন্দ্র সাহা (৬৮) নামে এক ইউপি সদস্যের। তিনি পর পর সাতবার মালঞ্চা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বুধবার (২৪ জুন) দুপুরে বগুড়ার কাহালু পৌরসভার পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হিরন চন্দ্র কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোকা গ্রামের বাসিন্দা।
কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, হিরন চন্দ্র রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

