× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩১ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Autorickshaw-hit-by-truck.jpg

চট্টগ্রাম-কাপ্তাইয়ে সড়কের রাউজার উপজেলার পাহাড়তলী দমদমায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), যাত্রী নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।

স্থানীয়রা জানান, ট্রাকটি চট্টগ্রাম নগরের দিকে এবং অটোরিকশাটি রাঙ্গুনিয়া উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে।

এতে ঘটনাস্থলে চারজন নিহত হন।

এ ঘটনার পর সড়কটিতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাউজান থানার এসআই হুমায়ুন কবীর জানান, বুধবার ভোরে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..