× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিকে নিয়ে মঙ্গলবার এই শ্রদ্ধা জানান তিনি।
এর আগে সকালে বিশেষ হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী।  টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স হেলিপ্যাডে নেমে বঙ্গবন্ধুর সমাধিস্থলে যান। শ্রদ্ধা জানানো শেষে ফাতেহা পাঠ এবং ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
দুপুরে টুঙ্গিপাড়ায় দলের উপদেষ্টামণ্ডলী এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..