× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

বাগেরহাটে টিসিবি’র তেল কালোবাজারে বিক্রি ৩০ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
টিসিবি’র তেল কালোবাজারে

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর বাজারের আবির স্টোর থেকে এ সয়াবিন তেল উদ্ধার করা হয়।
এ সময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কালোবাজারে বিক্রির দায়ে আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মোঃ মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঘটনার মূলহোতা চিতলমারী উপজেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক মিলন মাঝি ধরা ছোঁয়ার বাইরে থাকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মোঃ মারুফুল আলম সাংবাদিকদের জানান, চিতলমারী উপজেলায় জাহাঙ্গীর ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান টিসিবি’র লাইসেন্স নিয়ে পণ্য বিক্রি করে আসছিল। যার প্রোপাইটার মোঃ জাহাঙ্গীর উকিল।

বৃহস্পতিবার সকালে কালো বাজারে তেল বিক্রির খবর শুনে সদর বাজারের আবির স্টোরে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় ওই দোকান থেকে ভ্রাম্যমান আদালত কালোবাজারে বিক্রি হওয়া টিসিবি’র ১৯২ লিটার তেলের মধ্যে ৯০ লিটার তেল উদ্ধার করে জব্দ করা হয়। সেই সাথে টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির দায়ে আবির স্টোরের মালিক ইসমাইল কাজীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর ট্রেডার্সের মালিক মোঃ জাহাঙ্গীর উকিল মুঠোফোনে  বলেন, ‘আমি গত বছর হজ্বে যাওয়ার আগে টিসিবি’র ওই লাইসেন্সটি পরিচালনার জন্য চিতলমারী উপজেলা সেচ্ছা সেবক লীগের আহবায়ক মিলন মাঝিকে দিয়ে যাই। সেই থেকে মিলন মাঝি টিসিবির পণ্য তুলে বিক্রিসহ লাইসেন্সটি পরিচালনা করে আসছে। কালো বাজারে তেল বিক্রির বিষয়টি ইউএনও স্যার আমাকে বলেছেন। আমি আজই মিলন মাঝির কাছ থেকে লাইসেন্স কোজ করব।’

আবির স্টোরের মালিক ইসমাইল কাজী ও দোকানের কর্মচারী আব্দুল্লাহ কাজী জানান, তারা টিসিবি’র ওই তেল চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝির নিকট থেকে কিনেছেন।

এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিলন মাঝি সব অভিযোগ অস্বীকার করে  জানান, তিনি লাইসেন্সটি পরিচালনা করছেন এটা সত্য। কালোবাজারির সাথে তিনি জড়িত নন।


এ ক্যটাগরির আরো খবর..