টিলাগাঁওয়ে মুক্তিযোদ্ধা পাঠাগারের উদ্বোধন

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদে মুক্তিযোদ্ধা  পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১শে মার্চ) দুপুরে টিলাগাঁও ইউনিয়ন পরিষদে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বিশেষ কারণে উপস্থিত হতে না পারায় মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা পাঠাগারের উদ্বোধনী ঘোষনা করেন।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রনায়য়ের যুগ্ম সচিব মাসুদ আহমদ, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম, হাইকোর্টের ব্যারিষ্টার শাহিন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দাস, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ, স্থানীয় এন.জিও সংস্থা ওয়াফের নির্বাহী পরিচালক আব্দুল মালিক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী সেলিম আহমদ। এসময় টিলাগাঁও ইউনিয়ন পরিষদের সকল সদস্য-সদস্যা, স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।