টিলাগাঁওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভা অনুষ্ঠিত

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ে বৃহস্পতিবার কমিউনিটি পুলিশিং কমিটির এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

টিলাগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির উদ্দ্যোগে “পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যকে সামনে রেখে, টিলাগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল। তিনি তার বক্তব্যে সকল সন্ত্রাস, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং সকল অন্যায়ের মোকাবেলায় পুলিশকে সহযোগীতা করার জন্য সবাইকে আহব্বান জানান, তিনি আরো বলেন, পুলিশ হচ্ছে জনগনের বন্ধু তাই পুলিশকে ভয় পেয়ে নয় বরং তাদের সাথে বন্ধুত্বভাবাপন্ন হয়ে দেশের একেবারে তৃণমূল পর্যায় থেকেও সন্ত্রাস ও জঙ্গিবাদকে উৎখাত করতে হবে।এছাড়া কোন অপশক্তি যেন এলাকায় কোন ধরনের অনাখাংকিত ঘটনার সুত্রপাত ঘটিয়ে সম্প্রিতি বিনষ্ট কিংবা বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্যও সকলকে পরামর্শ দেন তিনি।

পুলিশিং কমিটির সদস্য সচিব, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে ও মানবাধিকার কর্মী সেলিম আহমেদের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনাইদ আলম সরকার, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভূষন রায়, রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাচিত বাচ্চু, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন,হাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী, পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, শ্রমিক নেতা শ্যাম নারায়ন গৌড়, মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তপন দত্ত প্রমুখ।

এছাড়াও সভায় বিভিন্ন ওয়ার্ডের সদস্য সদস্যা,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভূষন রায়কমিউনিটি পুলিশিং কমিটির সভাকুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমটিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকটিলাগাঁওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপুলিশিং কমিটির সদস্য সচিবপৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনমানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তপন দত্তমৌলভীবাজার জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাহজালালরাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামালশ্রমিক নেতা শ্যাম নারায়ন গৌড়সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনাইদ আলম সরকারহাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাচিত বাচ্চুহাজিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।