× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

ঝিনাইদহ বাইপাস সড়কে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৫ অক্টোবর’২০১৬: ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতি নামক স্থানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হয়েছে, আহত হয়েছে ৩ পুলিশ কনস্টেবল। এসময় ২ টি অস্ত্র, ৫ টি বোমা ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ ভোর ৪ টার দিকে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলা শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী নামক স্থানে পুলিশের একটি টহল দল টহল দিচ্ছিল। এসময় ৩ টি মটর সাইকেল দেখতে পেয়ে পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করলে মটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ে। আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। কিছুক্ষণ পর ১ সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও অপর ২ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশের ৩ কনস্টেবল আহত হয়। ঘটনাস্থল থেকে ২ টি শাটার গান, ২ রাউন্ড গুলি ও ৫ টি হাতবোমা উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ কনস্টেবলরা হল, বুলবুল আহমেদ, আলমগীর হোসেন ও নাছিম।
তিনি আরো জানান, সন্ত্রাসীরা কোন নাশকতামুলক কর্মকান্ড করতে যাচ্ছিল বলে ধারনা করা হচ্ছে। নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..