× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহ জেলা বিতর্ক উৎসবের কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২৩ডিসেম্বর’২০১৭:  ‘যুক্তির শাণিত ধারে ছিন্ন হোক আঁধার” এ শ্লোগানে ঝিনাইদহ জেলা বিতর্ক উৎসবের কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ের বির্তক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ৩ টি গ্রুপের কোয়ার্টার ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির আয়োজনে গত ১১ অক্টোবর জেলা ব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। এ উৎসবের নিউজ পার্টনার রয়েছে সময় সংবাদ ও দৈনিক বর্ণিক বার্তা। অনুষ্ঠান সার্বিক তত্বাবধান করেন ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসান।


এ ক্যটাগরির আরো খবর..