ঝিনাইদহ কালীগঞ্জে পুলিশের অভিযানে আটক – ১০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজী, মাদক ও গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার ১০ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সন্ধা হতে বুধবার ভোর পর্য়ন্ত থানার ওসি ইউনুচ আলীর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হচ্ছেন, উপজেলার বাবরা গ্রামের কামরুজ্জামান, কুলবাড়িয়া গ্রামের অসিত কুমার, ভগবান নগরের তহিদুল শিশির, কাশিপুর গ্রামের হাফিজুর রহমান, একই গ্রামের হাবিব, আড়পাড়া গ্রামের আলামীন,মিলন ও মনিরুল ইসলাম, ঝিনাইদহের হামদহ নাজমুল সাকিব।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, অইনশৃংখলা নিয়ন্ত্রন ও মাদক নির্মূলে জেলাব্যাপী বিশেষ অভিযান চলছ্।ে এরই অংশ হিসাবে তার নেতৃত্বে কালীগঞ্জ থানার সকল অফিসার ও ফোর্স বুধবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এ সময় চাঁদাবাজী মামলায় ৩ জন, মাদকদ্রব্য মামলার ১ জন ও ওয়ারেন্টভুক্ত ১ জনসহ বিভিন্ন মামলায় ১০ আসামীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।