× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ঝিনাইদহ কালীগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটেদের মারপিটে প্রতিবাদকারী হাসপাতালে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটেদের হাতে গুরুতর জখম হয়েছেন জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক ব্যাক্তি।

শুক্রবার সকালে ঝিনাইদহ কালীগঞ্জের বড়তালিয়ান গ্রামে বখাটে সাদ্দাম হোসেনসহ তার সহযোগিদের অস্ত্রের আঘাতে সে গুরুতর জখম হন। আহত জহাঙ্গীরকে কালীগঞ্জ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

হাসপাতলে চিকিৎসাধীন জাহাঙ্গীর জানায়, তার ছোট ভাই আলমগীর হোসেনের স্ত্রীকে প্রায়ই এলাকার কতিপয় বখাটেরা উতক্ত্য করত। ঘটনার দিন বৃহস্পতিাবর বাজারে যাওয়ার পথে একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন সহ তার সহযোগিরা ছোট ভাই বউকে নানাভাবে উতপ্ত করে।

মেয়েটি বাড়িতে ফিরে এসে তার স্বামী ও ভাশুর জাহাঙ্গীরকে বিষয়টি খুলে বলে। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে দুই ভাই জাহাঙ্গীর ও আলমগীর ঘটনাটি জানতে বখাটে সাদ্দাম হোসেনের বাড়িতে যায়। তাকে বাড়িতে না পেয়ে ফিরে আসার পথে লুৎফর রহমানের দোকানে সাদ্দামকে দেখতে পায়।

এ সময় তার ছোট ভাইয়ের বউকে উত্তক্ত্য করার বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বখাটে সাদ্দাম সহ তার সহযোগিরা লোহার রড ও চাইনিচ কুড়াল দিয়ে জাহাঙ্গীরকে কুপিয়ে মারান্তক জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি পাঠায়।

কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ইভটিজিং ও মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের কে ধরার চেষ্টা চলছে।

উল্লেখ্য, কয়েক বছর আগে বখাটে সাদ্দাম হোসেন উপজেলার ঘোলপাড়া গ্রামে এক গৃহবধুর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..