ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ‘বর্জ্য হোক সম্পদ, পরিচ্ছন্ন জনপদ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ পৌরসভার আয়োজন নগর ভবনের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌরসভা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, সচিব মোস্তাক আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা বদর উদ্দিন, ব্রাক প্রতিনিধি একরামুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, মানববর্জ্যরে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রেখে সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।