ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৯ জন গ্রেফতার ॥ ৩ টি ককটেল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥১০ ফেব্রুয়ারি’২০১৮ঃ ঝিনাইদহে নাশকতা এড়াতে অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৩ টি ককটেল।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সদর থেকে ৮ বিএনপি, ৩ জামায়াত, শৈলকুপা থেকে ৬ বিএনপি, হরিণাকুন্ডু খেকে ৯ বিএনপি ১ জামায়াত এবং কালীগঞ্জ থেকে ২ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতরা করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৪০ জনকে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।