বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
ধর্ষণ-হত্যা, কী ঘটেছিল ছোট্ট রামিসার সঙ্গে, জবানবন্দিতে নৃংশতার বর্ণনা দেয় ঘাতক সোহেল | খুলনায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী | শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের বৈঠক‌ | গ্রাম আদালতের ভূমিকা নিয়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য কর্মকর্তাদের মতবিনিময় সভা | সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি | দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী | জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো স্থিতিশীলতা আনতে পারে না – স্পিকার | ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী |

ঝিনাইদহে কালীগঞ্জে অবৈধ গাড়ী পার্কিং, মামলা দায়ের

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে গাড়ী পার্কিং করে রাখার দায়ে জরিমানা ও ৩টি মামলা দায়ের করেছে মোবাইল কোর্ট ।

রবিবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার নেতৃত্বে কালীগঞ্জ বাজার বৈশাখী মোড়ে রাস্তার উপর অবৈধভাবে গাড়ী পার্কিং এর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কালীগঞ্জ থানার পুলিশের এসআই জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় বেশ কয়েকটি ট্রাক অবৈধ পার্কিং দায়ে ১১ শত টাকা ৩ টি মামলা দায়ের করা হয় । তিনি পুনরায় যাতে রাস্তার উপর গাড়ী পার্কিং না হয় সে বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন জায়গায় রাস্তার পাশে রাখা বালি দ্রুত অপসারণের জন্য নির্দেশনা প্রদান করেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।