ঝিনাইদহে আমন চাল সংগ্রহের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: ২২ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহে আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে এ চাল সংগ্রহের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, সাংবাদিক রবিউল ইসলাম রবিসহ অন্যান্যেরা।
খাদ্য অফিসের কর্মকর্তারা জানায়, এ বছর ঝিনাইদহের ৬ টি উপজেলা থেকে ৪’শ ৫৪ জন ডিলারের কাছ থেকে ৩৩ টাকা দরে ৩ হাজার ৮’শ ৮৮ মেট্টিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী ২৫ মার্চ এ সংগ্রহ অভিযান শেষ হবে।

 

 

 

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।