× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব উদ্বোধন করলেন জেলা প্রশাসক

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি: বই উৎসবের মধ্যে দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস মডেল স্কুলসহ প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

আজ ০১.০১.২০১৮ ইং সোমবার সকালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক জাকির হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একই সময় শহরের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, উজির আলী স্কুলসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলার ৬ উপজেলায় ৩০ লাখ ৪২ হাজার ৪’শ ৫৫ টি বই বিতরণ করা হবে জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..