ইছানুর রহমান : যশোরের ঝিকরগাছার গঙ্গানন্দপুর ও শংকরপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গত ০৪ অক্টোবর কমিটির অনুমোদন দেয়া হলেও বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় স্ব স্ব ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে অনুমোদিত তালিকা তুলে দেওয়া হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছেলিমুল হক সালাম ও ইলিয়াস হোসেন সাক্ষরিত কমিটি সূত্রে জানা যায়, ৯০ দিনের জন্য দুই ইউনিয়নের এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আওতাধীন সকল ওয়ার্ডে সম্মেলন ও কমিটি গঠন এবং ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
গঙ্গানন্দপুরে আহ্বায়ক মনোনীত হয়েছেন- গোরা চাঁদ চক্রবর্তী। যুগ্ম আহ্বায়ক হয়েছেন- বাবলুর রহমান, মইয উদ্দীন, মিলন হোসেন, আল আমিন এবং আনোয়ার হোসেন।
সদস্যরা হলেন- ফিরোজ উদ্দীন বাচ্চু, আনিচুর রহমান, মুকুল হোসেন, বাচ্চু, দুলাল, মোতালেব, আব্দুর রাকিব, আয়নাল হক, তোতা মিয়া, রাজু আহম্মেদ, আব্দুল আলিম, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, রিপন হোসেন ও মফিজুর।
এদিকে, শংকরপুর ইউনিয়নে আহ্বায়ক হয়েছেন নুরুল হক গাজী। যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান পলাশ, কাজল, সাকাওয়াত হোসেন ও শাহিন কবির।
সদস্যরা হলেন- রেজাউল ইসলাম, রুম্মান কবির, তৌহিদুর রহমান সবুজ, জাহাঙ্গীর হোসেন, আবু হাসান, আসাদুল মাস্টার, আকবর আলী, সাগর কবির, আলী হোসেন, শাহিদুল ইসলাম, শাহীনুর রহমান (ওসি), হাবিবুর রহমান, আরিফুল ইসলাম, আল আমিন, মেহেদী হাসান ও আবু রাসেল।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ উপলক্ষে উপজেলা যুবলীগের কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুগ্ম আহ্বায়ক (১) ছেলিমুল হক সালামের সভাপতিত্বে ও সাবেক যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইলিয়াস হোসেন, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজল রায়হান, যুবলীগ নেতা তরিকুল ইসলাম তরি, আলমগীর হোসেন প্রমুখ।




