× Banner
সর্বশেষ
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

ঝালকাঠিতে ইসলামিক ফাউন্ডেশনের স্বাস্থ্য বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ আগস্ট, ২০১৭

ঝালকাঠি প্রতিবেদক : ঝালকাঠিতে মা, নবজাতক, শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউএসএআইডির মা-মনি এইচএসএস প্রকল্পের সহযোগীতায় ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি তাদের কার্যালয়ে এ সভার আয়োজন করে।

ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোর্তজা রেজা হারুন স্বাস্থ্য বিষয়ক এ উদ্বুদ্ধকরণ সভার উদ্বোধন করেন। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মা-মনি এইচএসএস প্রকল্পের সিনিয়র ম্যানেজার ড. মুস্তাক আহম্মেদ, জেলা সন্বয়কারী মো. আবু নওশের আলী সুমন, ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপসহকারী পরিচালক মো. মশিউর রহমান, ফিল্ড সুপারভাইজার ইব্রাহীম খলিল, বিসিসি প্রেজেন্টার মো. নিজাম উদ্দিন প্রমূখ।

নবজাতকের নাভীর সংক্রমন রোধে ৭.১% ক্লোরহেক্সিডিন ব্যবহার ও অদক্ষ দাত্রী দিয়ে ডেলিভারী করানোর কারণে মা ও শিশুর জিবন জুকির বিষয়ে ইমামরা কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে সভায় অভিমত ব্যাক্ত করা হয়।

সভায় ঝালকাঠি সদরের বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক বিদ্যালয়ের শিক্ষকসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..