× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পিআইডি

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে সজাগ’ অ্যাপসহ ৫টি অটোমেশন উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
অটোমেশন উদ্বোধন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে সজাগ’ অ্যাপসহ ৫টি অটোমেশন উদ্বোধন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবা নিশ্চিত করতে এসব অটোমেশন ও অ্যাপ ব্যবহার করা হবে।

আজ রোববার দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে আয়োজিত অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উদ্যোগে অ্যাপ ও অটোমেশন উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উদ্বোধিত পাঁচটি অটোমেশন হলো- কেয়ারস্টেশন, এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশন, অয়েল পারচেজ নেগোসিয়েশন, ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এবং ‘সজাগ’ ট্রেসপাস অ্যালার্ট অ্যাপ।

‘সজাগ’ ট্রেসপাস অ্যালার্ট অ্যাপের মাধ্যমে অবৈধ খনিজ উত্তোলন প্রতিরোধে রিয়েল-টাইম নজরদারি ও স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে। এতে জিপিএস ও ইমেজভিত্তিক তথ্য সংরক্ষণের মাধ্যমে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

কেয়ারস্টেশন অটোমেশনের মাধ্যমে দেশের প্রায় ২০ হাজার ফিলিং স্টেশনের টয়লেট নিয়মিত পরিদর্শনের মাধ্যমে পরিচ্ছন্নতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। এতে নারী ও শিশুদের জন্য পৃথক টয়লেট, রিয়েল-টাইম মনিটরিং এবং অনলাইন অভিযোগ ব্যবস্থার সুযোগ রাখা হয়েছে।

এক্সপ্লোসিভ লাইসেন্স অটোমেশনের মাধ্যমে বিস্ফোরক লাইসেন্স আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অটোমেশন ও ডিজিটালাইজ করা হয়েছে। এতে অনলাইন আবেদন, স্বয়ংক্রিয় যাচাই, ট্র্যাকিং ও ক্যাশলেস পেমেন্ট সুবিধা থাকায় নাগরিক ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

অয়েল পারচেজ নেগোসিয়েশন-এর মাধ্যমে জ্বালানি তেল আমদানির নেগোসিয়েশন কার্যক্রম স্বয়ংক্রিয় ও স্বচ্ছ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের রিয়েল-টাইম তথ্য, মূল্য বিশ্লেষণ ও পূর্বাভাসের মাধ্যমে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি ক্রয় নিশ্চিত করা যাবে।

ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড-এর মাধ্যমে তেল ও গ্যাস উৎপাদন, মজুত, পরিবহন ও সরবরাহ সংক্রান্ত তথ্য একক ডিজিটাল প্ল্যাটফর্মে রিয়েল-টাইমে পাওয়া যাবে। ফলে নীতিনির্ধারণ ও পরিচালন সিদ্ধান্ত আরও তথ্যভিত্তিক ও সময়োপযোগী হবে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান অ্যাপ ও অটোমেশনগুলোর নানা কার্যক্রম দেখে সেসব আরও জনবান্ধব করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..