জেলা হত্যা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল

জেলা হত্যা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল
জেল হত্যা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা ছাত্রলীগের দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাদ আছর ফরিদপুর সরকারী রাজেদ্র কলেজের মসজিদে এ দোয়া-মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রলীগ।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, ফরিদপুর শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক মীর শান্ত, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রানা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত অর্ক, সাংগঠনিক সম্পাদক হানিফ শেখ নিরব, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেতু সহ বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।