জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাইবীর যোদ্ধাদের সাথে গতকালের আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সাথেযোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫নং দফারপরিবর্তন করা হয়েছে। জুলাই বীর যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে সনদে প্রয়োজনীয়সংশোধন করা হয়েছে।
আজ ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আন্দোলনরত জুলাই বীরযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্যদের মধ্যেবিচারপতি মো. এমদাদুল হক, ড.ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড.মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ
সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
এসময় অধ্যাপক আলী রীয়াজ অঙ্গীকারনামার ৫নং দফার সংশোধিত ভাষ্যটিপাঠ করেন। এতে বলা হয়েছে, গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামীফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়াব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী
লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকলহত্যাকান্ডের বিচার, শহিদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহিদ পরিবারকে এবংজুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের মাসিক ভাতা, সুচিকিৎসা,পুনর্বাসন ব্যবস্থা এবং শহিদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি,মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবে।
কমিশনের সহ-সভাপতি জানান, কমিশন এ অঙ্গীকারনামা বাস্তবায়নের ব্যাপারেসরকারকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে উপস্থাপন করবে। এ বিষয়ে রাজনৈতিক দলএবং ঐকমত্য কমিশনের কোনো মত পার্থক্য নেই৷





