× Banner
সর্বশেষ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকুন – নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জামায়াত আমীর সেক্রেটারীরা ১০ দিনের রিমান্ডে, বৃহস্পতিবার হরতাল !

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ কদমতলী থানার পৃথক দুইটি মামলায় জামায়াতের আমির সহ সাতজনের ২০ দিনের রিমান্ড আবেদন করা হয় । ১০ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। এদিকে জামাত সুত্র জানাচ্ছে দলের শীর্ষ নেতাদের ধরপাকড়ের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার হরতাল ডাকবে দলটি ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমানসহ দলটির আটক আটজনের প্রত্যেককে পাঁচ দিন করে দুটি মামলায় ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাদের রিমান্ড চাইলে আদালত এই সিদ্ধান্ত দেন।

পুলিশ সোমবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমানসহ তাদেরকে আটক করে।

আটক অন্যরা হলেন নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরী আমির মো: শাহজাহান, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম এবং বাড়ির মালিক নওশের। অপর ব্যক্তি বাড়িটির নিরাপত্তারক্ষী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসায় যৌথ অভিযান চালায় ডিবি ও উত্তরা (পশ্চিম) থানা পুলিশ। এরপরই ওই বাসা থেকে জামায়াতে ইসলামীর শীর্ষ ৯ নেতাকে আটক করা হয়।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেফতার হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত আমির হিসেবে মকবুল আহমাদ দায়িত্ব পালন করছিলেন। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গ্রেফতার হওয়ার পর কিছুদিন এ টি এম আজহারুল ইসলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। তিনি গ্রেফতার হওয়ার পর থেকে ডা: শফিকুর রহমান ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বে ছিলেন।

সম্প্রতি দলটির আমির ও সেক্রেটারি জেনারেল হিসেবে তারা উভয়েই পূর্ণাঙ্গ দায়িত্বপ্রাপ্ত হন।

প্রতিবাদ : দলের আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, আইনানুগ রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী তার দলীয় কর্মসূচি পরিচালনায় দেশের আইন, সংবিধান ও প্রচলিত নিয়ম অনুসরণ করে চলে। গতকাল সন্ধ্যায় দলের আমিরের নেতৃত্বে ঘরোয়া বৈঠক চলাকালে পুলিশ অন্যায়ভাবে দলের আমিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে। আমরা সরকারের এ অন্যায় ও ন্যক্কারজনক ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এ সরকার মতায় আসার পর থেকেই জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য পরিকল্পিতভাবে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতার করা হলো। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াত নেতৃবৃন্দকে আটক করে দলের অগ্রগতি স্তব্ধ করা যাবে না। তিনি অবিলম্বে আমিরে জামায়াতসহ গ্রেফতারকৃত সব নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।


এ ক্যটাগরির আরো খবর..