জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু’র মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকার পাশাপাশি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ফজলুল হক মন্টু’র আপোষহীন সংকল্প ও প্রত্যয়দীপ্ত অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।