জাগরনী চক্র ফাউন্ডেশনের সচেতনতামুলক নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের বয়ারডাংগা এবিএল স্কুলের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতা মুলক নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০ টায় বয়ারডাংগা এবিএল স্কুল সংলগ্ন হরিতলা বাসন্তী মন্দির মাঠ সংলগ্ন স্থানে এ আয়োজন করা হয়।

নাটকে ও আলোচনা সভায় শিশুশ্রম, শিশু বিবাহ ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে সকলকে সচেতন করা হয়। এসময় মোকসেদপুর এবিএল স্কুল পরিদর্শন ও আলোচনাকালীণ উপস্থিত ছিলেন জাগরনী চক্রের কনসালটেন্ট একেএম কামাল উদ্দীন, প্রজেক্ট ডিরেক্টর ফিরোজ রহমান, বদরুল আলম, নাজমা খাতুন, সমীর দাস সাংবাদিক বাবলা সরদার প্রমুখ। উল্লেখ্য উপজেলার ১২ টি ইউনিয়নে থই নাটকের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।