আমরা গম, ভুট্টা বিদেশ থেকে আমদানি করে থাকি। তাই কৃষকেরা খালি জমি ফেলে না রেখে ধানের পাশাপাশি গম ও ভুট্টা চাষ করে লাভবান হতে পারেন। তাতে জাতীয়ভাবেও আমরা লাভবান হবো। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও কৃষি প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোরশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাফুজ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।



