জমির মালিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এর সাথে মত বিনিময় সভা

মধুখালী প্রতিনিধি:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষে গৃহহীন মানুষ, রাস্তায় ঘুমানো মানুষের মাথা গোজার ঠায় দেওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে নদী ভাঙ্গন বাংলাদেশ সরকারের ১ নং খাস খতিয়ানে ১৩ একর জমিতে একটি আশ্রয়কেন্দ্র গুচ্ছ গ্রাম এবং মুজিব কেল্লা গড়ে তোলার জন্য এক প্রকল্প বাস্তবায়ন হয় সেই লক্ষে শনিবার জমির দাবিকৃত মালিকদের নিয়ে রাজধরপুর গ্রামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনজুর হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা ইউ.পি সদস্য মোঃ হিটলার শিকদার, মোঃ আঃ রউফ মোল্যা সহ জমির দাবিকৃত মালিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। সবশেষে একটি সিদ্ধান্ত গৃহীত হয় সরকারী কাজ বাস্তবায়ন হয়ে যাবে তবে কোন বাধা দেওয়া যাবে না। সরকারী কজে বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ১৩ একরের অতিরিক্ত যেসকল জমি খাস খতিয়ানে আছে সে সকল ভোগ দখলকারীদের নামে নিয়মানুযায়ী বন্দোবস্তর ব্যবস্থা করবেন এই কথা বলে মত বিনিময় সভা শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।