× Banner
সর্বশেষ
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

জনসেবায় স্বাধীনতা পদক ২০২৩ পাচ্ছে ফায়ার সার্ভিস

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
জনসেবায় স্বাধীনতা পদক
জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে “স্বাধীনতা পুরস্কার-২০২৩

জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে “স্বাধীনতা পুরস্কার-২০২৩” লাভের বিরল গৌরব অর্জন করতে যাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

৯ মার্চ ২০২৩ মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত প্রেস বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্বাধীনতা লাভের এই সংবাদ জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জনাব সাঈদ মাহবুব খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৩ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রেস বিজ্ঞপ্তির তালিকার ৮ নং ক্রমিকে স্থান পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর নাম, যার ক্ষেত্র হিসেবে ‘সমাজসেবা/জনসেবা’ উল্লেখ করা হয়েছে।

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভের এই বিরল সম্মান অর্জন করায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল এক প্রতিক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এই কৃতিত্ব ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যের বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক লাভের এই মর্যাদা আমাদের দায়িত্ববোধ আরো বৃদ্ধি করেছে। আমি আশা করি, আমাদের কর্মীগণ এতে আরো উজ্জীবিত হবে, তাদের মনোবল আরো বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিবারের সদস্যগণ স্বাধীনতা পদক লাভ করায় আনন্দের জোয়ারে ভাসছে। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

(বি. দ্র. : ফায়ার সার্ভিসের সকল সদস্যকে এই সংবাদ ব্যাপকভাবে শেয়ার ও প্রচার করার জন্য অনুরোধ জানানো হলো।)


এ ক্যটাগরির আরো খবর..