× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ছেলেকে ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

admin
হালনাগাদ: বুধবার, ২৫ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গুম হওয়া একমাত্র ছেলে ইমাম হাসান বাদলকে ফেরত চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন পঞ্চগড় জেলা শহরের হকার রুহুল আমিন ও তার স্ত্রী মিনারা বেগম।

সংবাদ সম্মেলনে রুহুল আমিন ও তার স্ত্রী মিনারা বেগম জানান, ২০১২ সালের ৫ মার্চ ফার্মগেট এলাকা থেকে তার ছেলে ইমাম হাসান বাদলকে (২৪) অপহরণ করা হয়। অপহরণের পরেরদিন র্যাব-২ অপহরণকারী জাহিদ ও বাবুলসহ বাদলকে উদ্ধার করে। কিন্তু দীর্ঘ ৪ বছর পার হলেও র্যাব বাদলকে তার বাবা-মায়ের কাছে ফেরত দিতে পারেনি।

তারা আরও জানান, ছেলেকে ফেরত পেতে তিনি র্যাব-পুলিশ, হাইকোর্ট, জজকোর্ট, মানবাধিকার কমিশনসহ দেশের বিভিন্ন দফতরে ঘুরাঘুরি তরেও ছেলের সন্ধান পায়নি।

অবশেষে সংবাদ সম্মেলন করে ছেলেকে ফেরত পেতে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

গুমের শিকার বাদলের বাবা রুহুল আমিন জানান, ছেলেকে র্যাব উদ্ধার করেছে এ কথা অপহরণকারীরাই মোবাইল ফোনে তাকে জানায়। মোবাইল ফোনে ছেলে উদ্ধারের খবর পেয়ে ১৩ মার্চ তিনি ঢাকায় র্যাব-২ অফিসে যোগাযোগ করেন। সেখানে র্যাবের পরামর্শে তেজগাঁও থানায় একটি জিডিও করেন। জিডি নং: ৭৪০, তারিখ: ১৩ মার্চ ২০১২। এরপর প্রায় সাড়ে ৩ বছর ধরে ছেলের জন্য ঢাকার মানবাধিকার কমিশন, র্যাব ক্যাম্প, থানা, বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকা অফিসসহ বিভিন্ন দফতরে ঘুরে আজ পর্যন্ত ছেলের কোনও খবর পাননি।

বাদলের মা মিনারা বেগম বলেন, ছেলের আয় দিয়েই তাদের সংসার চলতো। এখন আমরা একবেলাও ঠিকমত খেতে পারি না। ছেলে ফেরত আসবে এই আশায় বেঁচে আছি।


এ ক্যটাগরির আরো খবর..